West Bengal SIR Supplementary Voter List 2026: পশ্চিমবঙ্গের চতুর্থ দিকে রাজনৈতিক রমরমাবস্থায় বাংলার খুবই গুরুত্বপূর্ণ SIR সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হলো। আসন্ন ইলেকশন কে কেন্দ্র করে এই supplementary list ভোটারদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
সূত্রানুসারে, SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম under adjudication হয়ে ছিল। অর্থাৎ উক্ত ভোটার নাম আদৌ বৈধ কিনা তা যাচাই পর্যায়ে ছিল। আর এই সাপ্লিমেন্টারি তালিকার (SIR Supplementary Voter List) মাধ্যমেই সেই ভোটার বৃন্দের আসন্ন ভবিষ্যৎ কাল নির্ধারিত হবে।
প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে কী আছে?এখন প্রায় ২৮ লক্ষ ভোটারের নাম যাচাই করা হয়েছে, এবং এই নামগুলিই ফার্স্ট সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ করেছেন। তবে বাকি থাকা নামগুলো পরবর্তী তালিকায় প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
SIR Supplementary List West Bengal Download কেমন করে করবেন?
খবর অনুযায়ী আজ সোমবার অর্থাৎ ২৩ শে মার্চ ২০২৬, সন্ধ্যা ৬ টার পর নিম্নলিখিত মাধ্যমে তালিকা দেওয়া শুরু হয়েছে:
Online Method : মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই নিজের নাম বা তালিকা দেখতে ও চাইলে তালিকা ডাউনলোড করতে পারবেন –
• Election Commission of India এর পোর্টাল থেকে: voters.eci.gov.in
• CEO West Bengal এর পোর্টাল থেকে: ceowestbengal.wb.gov.in
• অথবা ECI Net মোবাইল অ্যাপ থেকে
Offline Method: অনলাইনে তালিকা দেখা ছাড়াও নিম্নলিখিত অফিসে গিয়েও তালিকা দেখা সম্ভব
• জেলা শাসকের (DM) অফিস
• মহকুমা শাসকের (SDO) অফিস
• বিডিও অফিস (BDO)
• নিজ বুথে গিয়ে
নাম বাদ গেলে কী করবেন?
যদি SIR Supplementary List এ আপনার বা আপনার পরিবারের কারোর নাম ডিলিট হয়ে থাকে, পুনরায় আবেদন করার সুযোগ রয়েছে, দয়া করে চিন্তা করবেন না।
নাম ডিলিট হলে যা করতে হবে:
• ট্রাইবুনালে আবেদন করুন – কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ২৩ জেলার জন্য ১৯ ট্রাইবুনাল গঠিত হয়েছে।
• অনলাইন আবেদন – voters.esi.gov.in
• অফলাইন আবেদন – জেলা শাসকের অফিসে গিয়েও আবেদন করা যাবে।
বিঃদ্রঃ আবেদন করার সময় সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক।
West Bengal SIR Supplementary Voter List শুধুমাত্র একটা তালিকা নয়, বরং এটা আপনার ভোটা দেওয়ার অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এইজন্যই অবিলম্বে নিজের নাম চেক করা এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ধন্যবাদ, ভালো থাকবেন।