Suvendu Adhikari PA Death: শুভেন্দু অধিকারী যিনি পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় মুখ, এছাড়াও তিনি দুটি বিধানসভা নন্দীগ্ৰাম ও ভবানীপুর এর জয়ী প্রার্থী।
তাঁরেই আপ্ত সহায়ক তথা চন্দ্রনাথ রথ কে গত বুধবার রাত্রি তে গুলি করে খুন করে যখন তিনি একটি গাড়ি তে চেপে তাঁর নিজ বাড়িতে ফিরে আসছিলেন।
এই নির্মম ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের একটি জেলা উত্তর ২৪ পরগনার অধীনে অবস্থিত একটি গ্ৰাম মধ্যগ্ৰামে। ঘটনাস্থল থেকে চন্দ্রনাথ রথ কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে শুভেন্দু অধিকারী চন্দ্রনাথ রথ কে দেখতে ছুটে যান। এবং তিনি বিভিন্ন মিডিয়া প্রেসের কাছে মন্তব্য করেন: “পরিকল্পনা করে খুন করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”
তিনি আরও বলেন ”আমি যদি বিজেপি বিরোধী দালনেতা না হতাম হয়তো তাঁকে টার্গেট করত না, আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো তাঁকে টার্গেট করত না।”
“রাজ্যের বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য ২৪ ঘণ্টার প্রেস মিডিয়ায় মন্তব্য করেন: “মঙ্গল গ্ৰহ থেকে এসে তো কেউ মারে নি, এতো বড় যখন পরিকল্পিত হত্যা কান্ড হচ্ছে তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতৃবৃন্দ জানত না এরকম ঘটনা তো ঘটেনি।”