পিএম বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে চালু হলো 2026 – 18 পেশার মানুষ আবেদন করতে পারবেন, এতে লোন, প্রশিক্ষণ ও বেতন পাবেন

২০২৬ সালের বিধান সভা নির্বাচনে ভারতের জনপ্রিয় রাজনৈতিক দল তথা বিজেপি পশ্চিমবঙ্গে থাকা ২৯৩ টি (+১ আসনে উপ নির্বাচন হবে) আসনের মধ্যে ২০৭ টি আসন পেয়ে রাজ্যে সরকার গঠন করেছে।

আর রাজ্যে বিজেপি দলের জনপ্রিয় মুখ শুভেন্দু আধিকারী কে মুখ্যমন্ত্রী হিসেবে যুক্ত করা হয়েছে। ১১ মে নবান্নে প্রথম ক্যাবিনেট মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সদ্য মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের চলমান প্রকল্প যেগুলো থেকে এই রাজ্যের বিদায়ী শাসক দল জনগণকে বঞ্চিত করে রেখেছিল, সেগুলি রাজ্যে চালু করার ঘোষণা করেন। আর সেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকমুখে শুনা প্রকল্পটি হলো পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)।

হোয়াটস্যাপ চ্যানেল যুক্ত হন
টেলিগ্ৰাম চ্যানেল যুক্ত হন

পিএম বিশ্বকর্মা যোজনা কী?

এই পিএম বিশ্বকর্মা যোজনা প্রকল্পটি লঞ্চ করা হয় কেন্দ্রীয় সরকারের দ্বারা। কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর পি এম বিশ্বকর্মা যোজনা প্রকল্পটি দেশের সমস্ত রাজ্যের জন্য চালু হয়েছিল, কিন্তু তা সমস্ত রাজ্যে রাজনৈতিক কারণে চালু হয় নি; এমনকি পশ্চিমবঙ্গেও না।

পিএম বিশ্বকর্মা জজনার প্রধান উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন পেশাদার ব্যেক্তি – মুচি, ধপা, সোনার, কুমর, ছুতর, হস্তশিল্পি, দর্জি, ভাস্কর প্রভৃতি এদের মাধ্যমে শিল্পসত্তাকে বঝায় রাখা এবং

পিএম বিশ্বকর্মা যোজনার প্রধান উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন পেশাদার ব্যেক্তি যারা স্ব-নিযুক্তাবস্থাতে (self-employed) বা নিজ কর্মস্থানে অতি সাধারণ সরঞ্জাম ব্যবহার করে কাজ করেন তাদেরকে সহযোগিতা করা। যথার্থ সময় ধরে প্রশিক্ষণ, সরঞ্জাম ও সুবিধাজনক নিয়মে ঋণ দিয়ে কাজের শ্রীবৃদ্ধি করাই হলো এই যোজনার উদ্দেশ্য।

পিএম বিশ্বকর্মা যোজনায় কী কী সুবিধা পাওয়া যাবে?

  1. কারিগরকে তাঁর পেশার কাজে আরও সুদক্ষ করতে ৫ থেকে ৭ দিনের প্রাথমিক প্রশিক্ষণ বা বেসিক ট্রেনিং দেওয়া হবে।
  2. ওই ৫-৭ দিনের প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা স্টাইপেন্ড হিসাবে পাবেন।
  3. প্রশিক্ষণ কমপ্লিট হলে পিএম বিশ্বকর্মা যোজনার পক্ষ থেকে একটি শংসাপত্র বা সার্টিফিকেট পাবেন। যা পরবর্তী সময়ে কাজে লাগবে।
  4. প্রশিক্ষণের শেষাংশে আপনার পেশার কাজের যন্ত্রপাতি কেনার জন্য ই-ভাউচারের মাধ্যমে ১৫,০০০ টাকা পাবেন।
  5. ব্যবসা শুরু করতে কিংবা ব্যবসা বাড়ানোর জন্য ৫ শতাংশ হারে সুদে ৩ লক্ষ টাকা জামানতবিহীন ঋণ পাবেন। তবে এই ৩ লক্ষ টাকা একেবারে পাবেন না। ১৮ মাসের জন্য প্রথমে কিস্তিতে ১ লক্ষ টাকা পাবেন। আর এই ১ লক্ষ টাকার ঋণ শোধ করার পর দ্বিতীয় বারে ৩০ মাসের জন্য কিস্তিতে ২ লক্ষ টাকা পাবেন।
  6. মাসে সর্বোচ্চ ১০০ টি ডিজিটাল লেনদেনের জন্য প্রতি লেনদেনে ১ টাকা করে ইনসেনটিভরূপে পাবেন।
  7. আপনার তৈরি জিনিসের বিজ্ঞাপন করতে বা জিনিসের ব্র্যান্ডিং করতে সরকার সাহায্য করবে।
  8. তৈরি জিনিস অনলাইনে বিক্রি করার ক্ষেত্রে সরকারিভাবে সাহায্য পাবেন।

কোন কোন পেশার মানুষ আবেদন করতে পারবেন?

নীচে দেওয়া তালিকায় পেশার মানুষ আবেদন করতে পারবেনঃ

ক্রমিক পেশার নাম পেশার ইংরেজি নাম
কাঠমিস্ত্রি (ছুতোর) Carpenter
নৌকা নির্মাতা Boat Maker
অস্ত্র প্রস্তুতকারক Armourer
কামার Blacksmith
হাতুড়ি ও টুলকিট নির্মাতা Hammer & Toolkit Maker
তালা মিস্ত্রি Locksmith
স্বর্ণকার Goldsmith
কুমোর (মৃৎশিল্পী) Potter
ভাস্কর (পাথর খোদাই করে পণ্য নির্মাতা) Sculptor
১০ মুচি বা চর্মকার Cobbler
১১ রাজমিস্ত্রি (ইটের ঘর নির্মাতা) Mason
১২ ঝুড়ি/ম্যাট/ঝাঁটা নির্মাতা Basket/Mat/Broom Maker
১৩ কয়ার বুননকারী Coir Weaver
১৪ পুতুল ও খেলনা নির্মাতা Traditional Toy Maker
১৫ নাপিত Barber
১৬ মালাকার Garland Maker
১৭ ধোপা Washerman
১৮ দর্জি Tailor
১৯ মাছ ধরার জাল নির্মাতা Fishing Net Maker

আবেদন করার যোগ্যতা

  • আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • বিগত ৫ বছরে সরকারের স্ব- কর্মসংস্থান বা ব্যবসার জন্য কোনো ঋণ ভিত্তিক যোজনা বা প্রকল্পে আবাদন না করে থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
  • একটি পরিবারে (স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান(রা) ) শুধু একজন আবেদন করতে পারবেন।
  • পরিবারের কেউ সরকারি চাকরি করলে আবেদন করতে পারবেন না।

কোন কোন ডকুমেন্টস লাগবে?

  1. আঁধার কার্ড
  2. মোবাইল নম্বর
  3. ব্যাঙ্কের পাশ বই
  4. রেশন কার্ড

অনলাইনে আবেদন করার পদ্ধতি

আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। তবে এখানে একটি শর্ত রয়েছে CSC (common service center) এর ইউজার আইডি না থাকলে নিজে আবেদন সম্পূর্ণভাবে করতে পারবেন না। তাই আবেদন সম্পূর্ণরূপে করতে আপনাকে সাইবারকেফে তে যেতে হবে।

আবেদন করার পর স্ট্যাটাস চেক করবেন কীভাবে?

কারা আবেদন করতে পারবেন না?

  1. ১৮ বছর না হলে আবেদন করতে পারবেন না
  2. একটি পরিবার থেকে একের বেশি আবেদন করতে পারবেন না। এখানে পরিবার বলতে স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান
  3. ব্যাবসা উন্নয়নের জন্য সরকারি প্রকল্প গত ৫ বছরে আবেদন করে থাকলে আর এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

গুরুত্বপূর্ণ লিংক

Table Design
অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট
অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

Leave a Comment